1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

নারায়ণগঞ্জে আসবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

মোঃ রাকিব খান
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম আসতে যাচ্ছেন নারায়ণগঞ্জে। সব ঠিক থাকলে আগামীকাল ২৪ মার্চ নারায়ণগঞ্জে রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশ নিতে আসবেন তিনি। ইতোমধ্যে আয়োজনকে ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছে নারায়ণগঞ্জে এনসিপি’র নেতাকর্মীরা। ছাত্র জনতাঁর গণঅভ্যুত্থানে ১ দফা দাবির ঘোষক নাহিদ ইসলাম ৫ আগস্টের পর আনুষ্ঠানিক ভাবে নারায়ণগঞ্জে আসছেন প্রথমবারের মত। এর পূর্বে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন নেতারা এসে কমসূচি পালন করলেও আসা হয়নি নাহিদ ইসলামের। দলের দায়িত্ব নেয়ার বেশ অল্পসময়ের মধ্যেই নারায়ণগঞ্জে সফরে আসতে যাচ্ছেন নাহিদ ইসলাম। তাঁর সাথে আরও বেশ কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দ আসতে পারেন বলে আভাস দেয়া হয়েছে। এনসিপি নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা নেতাদের মাধ্যমে জানা গেছে, ‘নারায়ণগঞ্জ শহরের একটি এনসিপির উদ্যোগে আয়োজিত ইফতারে অংশ নিবেন নাহিদ ইসলাম। সেখানে এনসিপির নেতাকর্মী সহ বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণসংহতি, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আমন্ত্রিত থাকবেন। এছাড়া বিভিন্ন সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, ও নাগরিক নেতৃবৃন্দরা আমন্ত্রিত থাকবেন এই আয়োজনে। নেতারা আরো জানান, ‘নারায়ণগঞ্জে এখন পর্যন্ত অনেক রাজনৈতিক দল সকলকে সাথে নিয়ে ইফতারের আয়োজন করতে পারেনি। সেদিক থেকে এগিয়ে থাকতে চায় এনসিপি। ঐক্যের বার্তা নিয়ে সকলকে একত্রিত করে এক ছাদের নিচে নিয়ে আসতে চায় এনসিপি। যা জেলায় তাদের রাজনৈতিক অবস্থান জানান দিবে এবং নিজেদের কার্যক্রম সম্পর্কে বাকিদের অবগত করতে পারবে। এদিকে নাহিদ ইসলাম নারায়ণগঞ্জে আসার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি’র দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে আসার বিষয়টি নাহিদ ইসলাম নিশ্চিত করেছেন। দিন তারিখ ও স্থান পরে জানিয়ে দেয়া হবে। রাজনৈতিক বোদ্ধারা বলছেন, ‘ঢাকার লাগেয়া জেলা নারায়ণগঞ্জ বরাবরই গুরুত্বপূর্ন। গণঅভ্যুত্থানে আন্দোলন সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ। সেই বিবেচনায় এই জেলাতে নিজেদের শক্ত অবস্থান গড়তে চায় এনসিপি। নাহিদ ইসলামের আগমনের মধ্য দিয়ে এই জেলায় তাদের কর্মকান্ড প্রচার প্রসার এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করতে চাইছেন নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com