1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

নাসিরনগরে ১০২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো. আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিন মাদক ব্যবসায়ীকে ১০২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ। শনিবার (১৫ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামের একটি বসতঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে হারুন মিয়া (৩৬), পিতা-সহিদ মিয়া; মো. লিটন মিয়া (৪৩), পিতা-মো. তাজুল ইসলাম, মাতা-মৃত রহিমা বেগম; মো.নুর উদ্দিন (২৭), পিতা-মৃত আ.আলীম নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বিশেষ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ খাইরুল আলমের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. কুদ্দুস আলী, এসআই (নিরস্ত্র) মো.কামাল,এএসআই (নিরস্ত্র) মো. আল আমিন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। নাসিরনগর থানাধীন ১৩নং ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বসতঘর তল্লাশি করে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় নিয়ে আসা হয়েছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com