নিঃস্বার্থ নবজীবন সংগঠন (এনএনএস)এর নবগঠিত কার্যকরী পরিষদ ২০২৬ এর কর্মকর্তা ও সদস্যদের শপথ গ্রহণ অদ্য ৯জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ক্লিনটন আচার্য্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী সংগঠক, শ্যামল বৈদ্য, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি রণী ও প্রধান বক্তা ছিলেন লায়ন্স ক্লাব অব মুনলাইট চিটাগং এর কর্মকর্তা লায়ন শ্রীকান্ত ধর। বিশেষ অতিথি ছিলেন সংগঠক জ্যোতিষী পণ্ডিত জে, কে শর্মা (ধর্ম্মাচার্য্য)। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বার্থপর জগতে নিঃস্বার্থ নবজীবন সংগঠন একটি অনুকরণীয় সামাজিক ও মানবিক সংগঠন। মানুষ হয়ে মানুষ ও সমাজের জন্য কিছু করতে পারা সৌভাগ্যের ব্যাপার। সেবার মধ্যদিয়ে মানুষ সমাজে দীর্ঘদিন বেঁচে থাকে। সমাজ ও রাষ্ট্রের সার্বিক কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে। সংগঠক আকাশ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জ্যোতিষী অন্তর আচার্য্য ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উর্ধতন কর্মকর্তা কাঞ্চন আচার্য্য, ডাঃ পিয়াল কুমার আচার্য্য, শুভজিৎ আচার্য্য, প্রকৌশলী বিশাল আচার্য্য ও রনি দাশ প্রমুখ। শুরুতেই গীতাপাঠ করেন তানি রাণী দেব এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের কর্মকর্তাগণ।
শেষে নবগঠিত পরিষদ সভাপতি রাহুল আচার্য্য ও সাধারণ সম্পাদক ইমন চৌধুরীসহ ৩১ সদস্য- কর্মকর্তাদের শপথ পাঠ করানোর মধ্যদিয়ে অভিষিক্ত করা হয়। অনুষ্ঠানে বাঁশখালীর এক ক্যান্সার রোগীকে চিকিৎসা অনুদান প্রদান করা হয়।