1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

নিখোঁজের পাঁচদিন পার হলেও সন্ধান মেলেনি ব‍্যবসায়ী স্বপনের

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ব্যবসায়ী স্বপন মিয়া(৩৯) নিখোঁজের ৫ দিন পার হলেও সন্ধান পাওয়া যায়নি। গত শনিবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ স্বপন মিয়া উপজেলার পোগলদীঘা ইউনিয়নের মূলবাড়ী এলাকার জসিম উদ্দিন মোল্লার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বুলবাড়ি গ্রামের জসীম উদ্দিন মোল্লার ছেলে ব্যবসায়ী স্বপন মিয়া গত শনিবার রাতে মসজিদে এশার নামাজ পড়ার কথা বলে মোটর সাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর রাত ৯টায় মুঠোফোনে স্ত্রী আখির সাথে বাড়িতে আসার কথা হয়। কিন্তু গভীর রাত হলেও তিনি আর বাড়িতে ফিরেনি। তার মোটরসাইকেলটি চৌধুরী মোড় এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও তার শার্ট উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তার পরিবারের দিন কাটছে দুশ্চিন্তায় ও আহাজারিতে। এ ঘটনায় নিখোঁজের পিতা জসিম উদ্দিন মোল্লা সরিষাবাড়ী থানায় গত রোববার দুপুরে একটি সাধারণ ডায়েরী করেছেন। নিখোঁজ ব্যবসায়ী স্বপন মিয়ার স্ত্রী আখিঁ আকতার বলেন, নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে তাকে আর খোজে পাওয়া যাচ্ছে। তার স্বামীকে দ্রুত জীবিত উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানান। নিখোঁজের পিতা জসিম উদ্দিন মোল্লা বলেন, সন্তানকে হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি। পুলিশকে অনুরোধ করেন দ্রুত ছেলেকে তাদের কাছে ফিরে দিতে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান বলেন, এ থানায় আমি নতুন এসেছি। অভিযোগ দেওয়া হলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com