1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

নিজামের নম পার্ক এখন পতিতা ও মাদকসেবীদের দখলে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের সন্ত্রাসীবাহিনীর প্রধান ক্যাডার শাহ্‌ নিজামের নম পার্ক এখন পতিতা ও মাদকসেবীদের দখলে। এক সময় এই নম পার্কই ছিলো শাহ্‌ নিজামের যত অপকর্মের কেন্দ্র বিন্দু। এই পার্কে বসেই করা হতো বিভিন্ন দখলদারির দেনদরবার। পার্কটি প্রয়াত সাংসদ নাসিম ওসমানের নামে করা হলেও শুরু থেকেই শামীম ওসমানের ক্যাডার নিজামের দখলে ছিলো পার্কটি।জুলাই মাসে যখন সারাদেশে ছাত্র আন্দোলন চলছিলো ঠিক তখনই ১৯ জুইলাই শুক্রবার বিকেলে এই পার্কটিতে আগুন ধরিয়ে ভাঙচুর করে সব কিছু গুড়িয়ে দেয় নারায়ণগঞ্জের বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা। এর পর থেকেই পার্কটিতে তৈরি হয় এক ভূতুরে পরিবেশ।গত ৫ আগষ্ট সরকার পতনের পরে পার্কটিতে আশ্রয় নেয় পতিতা ও মাদকসেবীরা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই ভবনটিতে শুরু হয় মাদক ও অবৈধ কর্মকান্ডের আসর। রাতভর চলে এইসব অসামজিক কার্যকলাপ। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশেই প্রকাশ্যে এমন অপরাধ কর্মকান্ড প্রতিনিয়ত চললেও নেই প্রশাসনিক ব্যবস্থা।রাত গভীর হলেই বারে ছিনতাইকারীদের তাণ্ডব। ছিতাইকারীরা ছিনতাই করে নির্ভয়ে নিরাপদ আশ্রয়স্থল হিসবে ব্যবহার করছে নিজামের এই পার্কটিকে। বেশকয়েকদিন আগে নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকার সাংবাদিক আরিফ হোসেন রাত আনুমানিক ১১টায় তার বাড়ী ফেরার উদ্দেশ্যে মিশুক যোগে নর্ম পার্কের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একদল ছিনতাইকারীর খপ্পরে পরেন। ভুক্তভোগী সাংবাদিক আরিফ হোসেন বলেন, সেসময় আমি যেকোন ভাবে তাদের ম্যানেজ করে তাদের হাত থেকে রক্ষা পাই। তবে, আমার জায়গায় সাধারণ অন্য কোন মানুষ থাকলে তার আর রক্ষা হতো না। হয়তো টাকা পসা সব যেত না হয় প্রাণটা যেতগত ১০ ডিসেম্বর রাত ৯টার দিকে সেলিম নামে এক যুবক এই পার্কের সামনের রাস্তা দিয়ে হেঁটে বাড়ী ফিরছিলো। রাস্তার মধ্যে হঠাৎ করেই এক যুবতী তারে রাস্তা আটকিয়ে বাজে ইশারা ইঙ্গিত দেওয়া শুরু করলো। ছেলেটা মেয়েটার বাজে প্রস্তাবে খেয়াল না দিয়ে আবার হাটা শুরু করতেই পেছন থেকে তিন চারজন লোক এসে তাকে ধরে পার্কের মধ্যে নিয়ে যায়। ভেররে নিয়ে গিয়ে তার সাথে থাকা সেল ফোনসহ নগদ টাকা রেখে তাকে মারধর করে ছেড়ে দেয়।এই সড়কে এমন ঘটনা এখন হশামেশাই হচ্ছে। স্থানীয়দের দাবী অতিদ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ জরুরী নয়তবা দিনে,দিনে অপরাধ কর্মকান্ড বেড়েই চলবে।এ বিষয়ে কথা বলতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামকে মুঠোফোন করলে তিনি জানায়,আমাদের একটি টহল টীম প্রতিনিয়ত এই সড়কে থাকে । তবে, আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী আমি আরও কোঠর অভিযান চালানোর ব্যবস্থা করবো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com