1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

নিটারে আইপিই সোসাইটি”র আনুষ্ঠানিক উদ্বোধন

মো. রুবায়েত রশীদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

উচ্চশিক্ষা বিষয়ক বিশেষ সেমিনারে অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থী ও এলুমনাই

 

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আজ বুধবার (১৬ জুলাই, ২০২৫) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “আইপিই সোসাইটি অফ নিটার”। আইপিই বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় ও লুমিনেন্স বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে এক বিশেষ উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনা করেন নিটারের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মুগ্ধ ও সাজিদ, যারা অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন।সেমিনারে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইটিএস সার্টিফাইড টোফেল ইনস্ট্রাক্টর সাইহাম রহমান। তিনি উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা, টোফেল ও আইইএলটিএস-এর মৌলিক পার্থক্য এবং প্রস্তুতির কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন।

পরবর্তী বক্তা মো. তানভির খান, যিনি ইটিএস সার্টিফাইড জিআরই ইনস্ট্রাক্টর হিসেবে পরিচিত। তিনি বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন ধাপ—বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া এবং স্কলারশিপের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের সরাসরি জিজ্ঞাসার উত্তর দেন বক্তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি নিটারের সম্মানিত পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা আইপিই সোসাইটির গুরুত্ব তুলে ধরে বলেন, “এই সোসাইটি শিক্ষার্থীদের নেতৃত্ব, জ্ঞানচর্চা ও পেশাগত দক্ষতা অর্জনে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।” তিনি প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আইপিই বিভাগের বিভাগীয় প্রধান ও সোসাইটির সভাপতি রায়হান আহমেদ জয় তাঁর বক্তব্যে সোসাইটির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “আইপিই সোসাইটি যেন কেবল প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং সম্মিলিতভাবে এগিয়ে চলার প্রতীক হয়ে ওঠে।”

অনুষ্ঠানে নিটারের আইপিই বিভাগের প্রথম ও দ্বিতীয় ব্যাচের এলুমনাই সদস্য মারজানুল ইসলাম ও সোলাইমান হাওলাদার উপস্থিত ছিলেন। তাঁরা তাঁদের ছাত্রজীবনের অভিজ্ঞতা ও কর্মজীবনের প্রেক্ষাপট তুলে ধরেন এবং নবীন শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে আইপিই বিভাগের পক্ষ থেকে সম্মানিত পরিচালক মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরে কেক কেটে “আইপিই সোসাইটি অফ নিটার” এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।সবশেষে আগত অতিথি ও বক্তাদের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান এবং ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com