1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় দেশ অনেকটা পিছিয়ে আছে: স্বাস্থ্যমন্ত্রী আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫ মাদারীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার জীবননগরে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা প্রবাসী রাজনে বিরুদ্ধে মামলা খুলনা বিএনএসবি হাসপাতাল ( চক্ষু হাসপাতাল) ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন গৌরনদীতে ‘দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ: দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর প্রত্যয় নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে দূর্গাপুজা উপলক্ষে সমন্বয় সভা

আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১৫ বার পড়া হয়েছে
আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে সেনা ক্যাম্প নিয়ামতপুরের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ২৩ সেপ্টেম্বও মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় অস্থায়ী সেনা ক্যাম্পে (ডাক বাংলা) এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সেনা ক্যাম্প (নিয়ামতপুর-মান্দা) কমান্ডার মেজর আবু জোবাইর এর সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা-নিয়ামতপুর সার্কেল) জাকির হোসেন,  নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) মোসলেম উদ্দিন,  মান্দা থানার অফিসার ইন চার্জ মনসুর রহমান, সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নবীউল্লাহ, ওয়ারেন্ট অফিসার এরশাদ।
মেজর আবু জোবাইর বলেন, আসন্ন দুর্গাপুজা উপলক্ষে আইন শৃংখলা বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আনসার, পুলিশ, গ্রাম পুলিশের পাশাপাশি সেনা বাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। উপজেলার কোথাও কোন ঘটনা ঘটলে সংগে সংগে আমাদেও অবহিত করার অনুরোধ রইল।
তিনি আরো বলেন, বিশেষ কওে সাংবাদিক বন্ধুদেও বলি সঠিক তথ্য তুলে ধরবেন। গুজব ছড়াবেন না।
অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পূজা উদযাপন ফন্টের আহবায়ক ভীম বর্মন, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, মান্দা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি  জিল্লুর রহমানসহ নিয়ামতপুর মান্দা উপজেলা উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন ইউনিয়নের পুলিশের বীট অফিসার।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com