1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে যা বললেন রিজভী

ওমর ফারুক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলীয় সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ফলে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, জনগণের ইচ্ছার কোনো কর্ণপাত করে না সরকার। কিছু বিদেশি প্রভুদের খুশি করতেই ৭ জানুয়ারি নির্বাচন করেছে সরকার।বিএনপির সিনিয়র এই নেতা বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ আজ নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারতীয় সীমান্তে বিজিবি নিহত হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হচ্ছে না।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে ধস নেমেছে। দ্রব্যমূল্যের দামে নিঃস্ব আজ দেশের মানুষ। কিন্তু সরকার কোনো কিছুতেই কর্ণপাত করছে না।রিজভী বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত ‘ডামি সরকার’ এখন ডামি সংসদের জন্য ‘ডামি বিরোধী দল’ খুঁজছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com