রবিবার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী ড. রফিকুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এর আগে শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে ড. রফিকুল ইসলাম প্রশাসনের উপর একটি বিশেষ দলের পক্ষপাতিত্বের অভিযোগ এনে বলেন, নির্বাচন বিধিমালা অনুসারে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রচার কেন্দ্রের কথা থাকলেও একটি বিশেষ দল প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্র বসিয়েছে। অথচ আমাদের বেলায় ঘটছে তার উল্টু। তারা নিয়ম বহিঃভূত ভাবে প্রচারে রঙ্গিন পোষ্টার যত্রতত্র মাইকিং এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের কর্মীদের ভয়ভীতি প্রদশন করে চলেছেন। এই ব্যাপারে আমরা লিখিত ভাবে জেলা রির্টানিং কর্মকর্তাকে জালালেও তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন না।।
এই অবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙ্গে পরেছে। এতে সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা, আমরা মাঠেই টিকতে পারছিনা৷ আমাদের অনেক আশা ছিল অন্তত বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনের এই নির্বাচনে একটি সুষ্ঠ ও সুন্দর পরিবেশ পাব। কিন্তু তা হলো না। তাই বাধ্য হয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালাম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৪ দিন বাকী থাকতে হঠাৎ করে স্বতন্ত্র প্রার্থী ড. রফিকুল ইসলাম খানের এই ঘোষনা জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আসলেই কি? মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচনের পরিবেশ নাই! নাকি এর পিছনে অন্য কোন ধোঁয়াশা রয়েছে।