1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

নিয়ামতপুরে চাচাকে কুপিয়ে হত্যা করলো ভাতিজা, ভাতিজা আটক

মোঃ আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে আপন চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের দাবি, তাঁকে কথিত জাদু মন্ত্র করায় তিনি এই ঘটনা ঘটিয়েছেন। ১২ মে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে উপজেলার চৌপুকুরিয়াা নামক স্থান থেকে আটক করে। নিহত ব্যক্তির নাম আশেদ আলী (৫৫)। তিনি ওই এলাকার মৃত রফিকুল ইসলামের মেজো ছেলে। অভিযুক্ত নুর হাবিব সুমন (৩২) নিহতের বড় ভাই নুর আলমের ছেলে। তাঁকে আটক করেছে পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই পরিবারের সবাই একই বাড়িতে বসবাস করেন। সোমবার ১২ মে সকালে আশেদ গরুকে পানি খাওয়াচ্ছিলেন। অন্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আশেদ কোনো একটি বিষয় নিয়ে সুমনের সঙ্গে কথা বললে তিনি রাগান্বিত হয়ে হাঁসুয়া দিয়ে পেছন থেকে চাচার মাথায় উপর্যুপরি আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে চাচা আশেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, ‘কী কারণে এমন ঘটনা ঘটাল তা আমরা বুঝতে পারছি না। তবে সুমনের মনের ভেতরে ােভ থাকতে পারে।’ অন্যদিকে সুমনের দাবি, তাঁকে া জাদু মন্ত্র করা হয়েছিল। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযুক্ত ভাতিজা নুর হাবিব সুমনকে উপজেলার চৌপুকুরিয়া নামক স্থান থেকে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com