1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

নিয়ামতপুরে নাশকতার মামলায় আঃ লীগ নেতা শরিফুল গ্রেফতার

মোঃ আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নাশকতার মামলায় চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ মে) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ছাতড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া গ্রামের আজাহার আলী মন্ডলের ছেলে। সে উপজেলা চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড সভাপতি ও অত্র ইউনিয়নের ওয়ার্ড সদস্য পদে দায়িত্বে ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইন চার্জের নির্দেশে এসআই তরিকুল ইসলামে নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার মামলায় আসামি শরিফুল ইসলামকে ছাতড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি নাশকতার মামলায় এই পদপে নেওয়া হয়েছে। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com