1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

নীলফামারীতে বিজয়ের আনন্দে তারুণ্যের উচ্ছ্বাস ছড়ালো আলোচনা সভা

মোঃমকবুলার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
নীলফামারী জেলা তথ্য দপ্তরের উদ্যোগে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা তথ্য কর্মকর্তা বায়েজীদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক ও ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম। অন্যান্যের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর ও যুগ্ম আহ্বায়ক রইসুল ইসলাম অম্লান বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে হবে। তরুণরা যেভাবে আমাদের দেখিয়ে দিয়েছে, এই আন্দোলনের উদ্দেশ্য লালন করতে হবে। তাহলে আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো।”
জেলা তথ্য কর্মকর্তা বায়েজীদ হোসেন জানান, তারুণ্যের উৎসব ঘিরে ৫২ দিনের কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে এই সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক এই কর্মসূচি দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ৮ জানুয়ারি বান্দরবানের লামা উপজেলায় এবং ২৬ জানুয়ারি ভোলা জেলায় একই ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com