1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের নলতায় জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ “উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়” গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মানবপাচারের মাস্টারমাইন্ড তায়কোয়ানডো ফেডারেশনের ইতি ও বিকেএসপি তায়কোয়ানডো কোচ হাসান কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার কিশোরগঞ্জে মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক হামলা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪ বোন ও মা ‎টরকী বন্দরে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ নওগাঁ সদরে হাসুয়া সহ ০১ ছিনতাইকারী গ্রেফতার, দ্রুত বিচার আইনে মামলা

নেএকোনা -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক দুই এমপি সহ তিন জন

শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি (নেত্রকোনা ৩)
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৭ বার পড়া হয়েছে
নেএকোনা -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক দুই এমপি সহ তিন জন

নেএকোনা -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক দুই এমপি সহ তিন জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী তিন জন হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নবম জাতীয় সংসদ সদস্য, ডাকসু নেতা এবং বতর্মান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মন্জুর কাদের কোরাশী, সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ দশম জাতীয় সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সহ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন ।

এদের মধ্যে নবম জাতীয় সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাশী আটাপাড়া উপজেলা সহ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান এবং দশম জাতীয় সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং কেন্দ্রীয় ছাএলীগের সাবেক সহসভাপতি এডভোকেট আব্দুল মতিন কেন্দুয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন ফরম জমা দেয়ার পর সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু তার প্রতিক্রিয়ায় বলেন আজ থেকে এক নতুন যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধ আপনার আমার, আমাদের সকলের। কারোর একার পক্ষে ঐ যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়।

আমরা এক উন্নত ও দুর্নীতি মুক্ত কেন্দুয়া-আটপাড়া দেখতে চাই। তাই, সেই প্রত‍্যয় নিয়ে প্রত‍্যেকের নিজ নিজ জায়গা থেকে যুদ্ধের প্রস্তুতি নিন এবং নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম গড়ে তুলুন। এ সময় তাদের অনুসারী নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com