নেত্রকোণায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা জেলা া তথ্য অফিসের আয়োজনে নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বালুয়াকান্দা এলাকায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) ড. আবু শাহীন মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা নির্ধারণ করে। বৈঠকে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্মুক্ত বৈঠকে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনী আচরণবিধি এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।