1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

নেত্রকোণায় সুফী সাধক উকিল মুন্সীর স্মরণে ১৫তম বার্ষিক আলোচনা সভা ও বাউল গান অনুষ্ঠিত হয়

Alim chowdhury
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

নেত্রকোণা পৌরশহরের কাটলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠে বাংলাদেশ বাউল সাধক ফোরাম কর্তৃক আয়োজিত সুফী সাধক উকিল মুন্সী স্মরণে বাউল সংগঠন পরিচালিত ১৫তম বার্ষিক আলোচনা সভা ও বাউল গান আনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও বাউল গান অনুষ্ঠানে বাংলাদেশ বাউল সাধক ফোরাম এর সভাপতি মাহাবুব আলম এর সভাপতিত্বে ও বিশিষ্ট যন্ত্রবাদক সাঈদ এর সঞ্চালনায় আলোচনা সভার বাউল সাধক উকিল মুন্সী স্মৃতি চালন করেন,নেত্রকোণা বিশিষ্ট বাউল শিল্পী আব্দুর রব মিয়া সরকার, বাউল শিল্পী গোলাম মৌলা,বাউল শিল্পী সুলেমান ভান্ডারী প্রমুখ। এছাড়াও আমন্ত্রিত অতিথি মাঝে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলার প্রেসক্লাব সদস্য সচিব সিনিয়র সাংবাদিক মাহাবাবুল কিবিরিয়া চৌধুরী হেলিম, বি.এন.পি নেত্রকোণা জেলার শাখা যুগ্ম আহŸায়ক মনিরুজ্জমান দুদু, বি.এন.পি পৌর নেতা শামীম খান সহ অনেকের স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে সুফী সাধক উকিল মুন্সী বাউল সংগঠনের সদস্য সচিব নবেল খান ও সহ-সভাপতি সাইদুল ফকিরের সার্বিক ব্যবস্থাপনায় বাউল সন্ধ্যা বাউল গান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন,দেশের প্রখ্যাত বাউল শিল্পীগণ ও নেত্রকোণা জনপ্রিয় শিল্পী সাইম রানা সহ স্থানীয় শিল্পীবৃন্দ। উক্ত আলোচনা সভা বাউল গান উপভোগ করেন, আমন্ত্রিত সুধীজন, গণমান্য ব্যক্তিবর্গ ও বাউল প্রিয় হাজারো দর্শক, তখন বাউল গানে গানে বাউল সন্ধ্যা এক মিলন মেলা পরিণত হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com