1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী

নেত্রকোনায় সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

আরিফুল পল্লব
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন তাদের মেয়ে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-জারিয়া সড়কের পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পূর্বধলা সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে পেশায় অটোরিকশাচালক মো. নিজাম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রোকেয়া খাতুন (৪২)। তাদের মেয়ে সোমাইয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন বিয়ের প্রস্তাব নিয়ে শ্যামগঞ্জের একটি গ্রামে গিয়েছিলেন। সঙ্গে তার স্ত্রী রোকেয়া ও মেয়ে সোমাইয়া ছিলেন। সেখান থেকে কাজ সেরে নিজাম উদ্দিন নিজেই অটোরিকশা চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে পাবই শেখপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিজাম উদ্দিন ও রোকেয়া খাতুন নিহত হন। গুরুতর আহত হন তাদের মেয়ে সোমাইয়া। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পূর্বধলা থানা পুলিশ। আর আহত সোমাইয়াকে স্থানীয় হাসপাতালে পাঠায়। এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা কাভার্ড ভ্যানটি আটক করলে কাভার্ড ভ্যান চালক ও হেলপারকে হেফাজতে নেয় পুলিশ। কাভার্ড ভ্যান চালক মো. রাসেল (৩০) খুলনার বাগেরহাট সদর উপজেলার পশ্চিম ঘাহেরা গ্রামের বাসিন্দা। হেলপার মেহেদী হাসান (২২) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মোজাটি গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘ঘটনার পরপরই কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ ১১-৭৬৯৫), চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com