1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

নেত্রকোনা কেন্দুয়ায় বিএনপিতে সদ্য যোগদানকারীকে হুমকি ও মারধরের অভিযোগ

শামীম আহমেদ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়ার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নে বিএনপিতে সদ্য যোগদানকারীকে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হুমকি প্রদানসহ মারধরের অভিযোগ ওঠেছে । এলাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা। 

সোমবার (১২ জানুয়ারী) ‎সরেজমিনে গিয়ে জানা যায় , ইউনিয়ন জামায়াত কর্মী থেকে বিএনপিতে সদ্য যোগদান করা সরিয়াকান্দা গ্রামের হাফিজ উদ্দিনকে মারধর করেছে একই ইউনিয়নের আওয়ামী নেতাকর্মী হিসেবে পরিচিত মাসুদ, রোমান, মাজু, ত্রিপল, তানিছ, কামরুল প্রমুখ।

স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটেছে ‎গতকাল রবিবার ১১ জানুয়ারী বিকাল সাড়ে তিনটার দিকে কলসহাটি গ্রামের শেখ নাজমুল ইসলামের বাড়ির মসজিদের সামনে ।

ভুক্তভোগী হাফিজ উদ্দিন (অটোচালক) বলেন, প্রথমে ভাড়া নিয়ে মাসুদের সাথে কথা কাটাকাটি হলেও আমি বিএনপিতে যোগদানের কারণে আমাকে হুমকি ও মারধর করে।  মাসুদের সাথে ছিলো মাজু, তানিছসহ অনেকে । তাছাড়া আজ (১২ জানুয়ারী) সকালেও বঙ্গবাজারে এসে আমার বাবা মমতাজ উদ্দিনকে কামরুল হুমকি দিয়ে যায়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি ।

প্রত্যক্ষদর্শী লাটমিয়া জানান, ঘটনার সময় তিনি নিজেসহ সজল ও লিটন ঘটনা নিয়ন্ত্রণ করেন । বর্তমানে স্থিতি থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।

অভিযুক্তদের একজন কামরুল । বঙ্গবাজারে ব্যবসায়ী তিনি।  তার দোকানে গিয়ে পাওয়া যায়নি তাকে । এমনকি মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায় ।

রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু, একই ইউনিয়নের উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মন্জু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর করিম খান কাওসারের সাথে কথা হলে তারা বলেন, যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে আমরা শুনেছি । গণতান্ত্রিক দেশে যার যে দল ভালো লাগে তা করতেই পারে । আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে যে ফ্যাসিস্টরা যেনো ফিরে না আসে । তারা আরো বলেন, এমন একটি ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও এখনো পর্যন্ত অপ্রীতিকর কিছু ঘটে নি । দলীয় নির্দেশনায় চার গ্রামের লোকজন শান্ত রয়েছে । প্রয়োজনে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো ।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে অবগত নই । আমরা খোঁজ নিয়ে দেখছি ।

উল্লেখ্য গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে কলসহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলের এক পর্যায়ে হাফিজ উদ্দিনসহ আওয়ামী লীগের দুই হিন্দু কর্মী ও জামায়াতের চার কর্মী বিএনপিতে যোগদান করেন।

এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com