রবিবার (১১ জানুয়ারী) বিকালে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১ টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নে ১ লাখ ৪৬ হাজার ৫ শত জন পুরুষ, ১ লাখ ৩৯ হাজার ৪ শত ১০ জন নারী ও ৬ জন হিজড়া ভোটার এ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন ।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিন স্বাক্ষরিত (গত ২৮ ডিসেম্বর ২০২৫) তালিকায় আরো উল্লেখ করা হয়েছে উক্ত উপজেলায় মোট ভোট কেন্দ্র ৯৬ টি, ৪৯৭টি স্থায়ী ও ৩৭টি অস্থায়ী কক্ষসহ মোট ভোট কক্ষের সংখ্যা ৫ শত ৩৪ টি ৷
ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র তালিকা সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এখনো পর্যন্ত এমন তালিকা আমার কাছে নেই ।