1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।। বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল।

নেত্রকোনা-১ আসনে নির্বাচনী প্রচারণার শেষমুহূর্তে নৌকার প্রার্থীর বিশাল মিছিল

আনিসুল হক সুমন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী, জেলা আ‘লীগের উপদেষ্টা ও সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী’র নেতৃত্বে নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলীয় নেতাকর্মী ও সর্ব সাধারণের অংশগ্রহনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

 

উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা হতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের হাজার হাজার কর্মী সমর্থক সোমেশ্বরী নদীর বালুঘাট এলাকায় মিলিত হন। সেখানে নৌকার মাঝি মোশতাক আহমেদ রুহী সরকারের উন্নয়ন ও কল্যাণমুখী বিভিন্ন সফলতার কথা তুলে ধরে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচনী এলাকা নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) এর সর্বস্তরের জনগণের কল্যাণ ও উন্নয়নের পক্ষে রায় প্রদানের জন্য আহবান জানান। এসময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা হাত তুলে নৌকা মার্কায় ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় নির্বাচনী প্রচার প্রচারণার শেষ মূহুর্তে ব্যাপকভাবে এলাকা ভিত্তিক মিছিল, উঠানবৈঠক, ও খন্ড খন্ড পথসভায় ব্যাস্ত সময় পারকরছেন আওয়ামী লীগের নেতাকর্মী,বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধার সন্তান, জনপ্রতিনিধি সহ নৌকার পক্ষের সর্বস্তরের জনগণ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com