1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

নোয়াখালী বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার আরোহী যুবক নিহত

জাহিদুল ইসলাম মোহন
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

‎নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশার আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

‎‎রোববার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের চৌমুহনী–সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎‎নিহত কাউসার ইসলাম একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে।

‎‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে চৌমুহনী–সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় উঠতে থাকা কাউসার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

‎‎চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, কুমিল্লা থেকে চৌমুহনীগামী একটি মাইক্রোবাস বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দেয়। এতে রিকশার এক যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে চালক কৌশলে পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com