1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

নোয়াখালীতে নিজ ঘরে নামাজ পড়তে উঠে ছুরিকাঘাতে নারী খুন

মু. অলি উল্লাহ ইয়াছিন
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে তাহেরা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি। বুধবার (৭ মে) ভোর রাতের দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তাহেরা একই বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরা বেগমের দুই ছেলে এক মেয়ে। তিনি বড় ছেলে তারেকের সঙ্গে একই ঘরে বসবাস করে আসছেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে তিনি তার শয়নকক্ষে ঘুমিয়ে যান। পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন তার বড় ছেলে তারেক। শেষ রাতের দিকে দুর্বৃত্তরা ভবনের এগজস্ট ফ্যান খুলে ঘরের ভিতরে প্রবেশ করে। ওই সময় তিনি তাহাজ্জুতের নামাজ পড়তে উঠলে নিজ ঘরের মধ্যে তাদের মুখোমুখি হয়ে যান। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে বুকে ও কাঁধে ও গলায় ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে তিনি তার ছেলেকে ঘুম থেকে ডেকে তুলেন। ছেলে নিজের রুমের দরজা খুলে দেখেন মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিক ছেলে মাকে গুরুত্বর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে ওই নারী তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে। এর আগে দুর্বৃত্তরা ভবনের এগজস্ট ফ্যান খুলে ঘরে ঢুকে। তখন তাদের মুখোমুখি হয়ে গেলে তাকে বুকে,কাঁধে ছুরিকাঘাত করে জখম করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com