1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

নৌকায় ভোট চাইলেন বিএনপি’র নেতা

আবরার আলভী
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৬৮৪ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা ) আসনে আওয়ামীলীগের প্রার্থী  নৌকা মার্কার নির্বাচনী সভায় উপস্থিত হয়ে নৌকায় ভোট চাইলেন বামুনিয়া ইউনিয়ন  চেয়ারম্যান ও ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোমিনুর রহমান।
 তাৎক্ষণিকভাবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে দল থেকে বহিস্কারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা।শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে বামুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ডাকে স্থানীয় মাঠে  আওয়ামীলীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভায় তিনি মঞ্চে আওয়ামী প্রার্থীর সাথে বসে নৌকার পক্ষে ভোট চান। সেই সঙ্গে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করারও ঘোষণা দেন তিনি। বামুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান বলেন, নৌকার নির্বাচনী সভায় লোক সমাগম খুব একটা হয়নি। বিএনপি নেতা কি কারনে নৌকার পক্ষে কাজ করবেন তাকে প্রশ্ন করলেই তিনি ভালো বলতে পারবেন।
 বামুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক দিলীপ অধিকারীর সঞ্চালনায় এ সময় সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোমিনুর রহমান ও উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সেই নির্বাচনী সভায় মোমিনুর রহমান বক্তব্য রাখার পাশাপাশি জনগনের কাছে নৌকার পক্ষে ভোট চান এবং আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আশ্বাস দেন।
 তিনি নৌকার নির্বাচনী সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এই সংবাদটি ছড়িয়ে পড়লে তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান উপজেলা বিএনপি ও বামুনিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বলেন, এর আগে তিনি নৌকার মনোনয়ন পেতে ওই এমপিকে আর্থিক ভাবে সহযোগীতা করেও সমালোচিত হয়েছিলেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বলেন, যিনি দলের সাথে বেইমানী করে নৌকার ভোট চাচ্ছেন তাকে দলের সকল পদ থেকে বহিস্কারের দাবী জানাচ্ছি। এবিষয়ে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেন, দলীয় শূঙ্খলা ভঙ্গের দায়ে তাকে আগেই দল থেকে বহিস্কার করা হয়েছে। মোমিনুর রহমান বর্তমানে বিএনপির কেউ না। এ ব্যাপারে বামুনিয়া ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমানের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেএ ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com