1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

নড়াইলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় রাসেল শেখ (৩৩) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।অভিযুক্ত ওই ব্যক্তি সাতক্ষীরা জেলায় পল্লী বিদ্যুৎ অফিসে নিয়মিত সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত বলে জানা গেছে।

বুধবার (৭ মে) রাতে লোহাগড়া থানায় ভুক্তভোগী সাংবাদিক আজিজুর বিশ্বাস নিজেই জিডি করেন। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক আজিজুর বিশ্বাস (৩৫) উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে। তিনি দৈনিক ঘোষণা ও দৈনিক প্রবাহ পত্রিকার লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত।

জিডিতে বলা হয়, গত ৫ মে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপাশা মোল্যার মাঠের সামনে নড়াইল জেলা ট্রাফিক পুলিশের অভিযান পরিচালনা হচ্ছিল। এসময় তিনি সংবাদ সংগ্রহ করতে যান। পথিমধ্যে নড়াইল জেলা ট্রাফিক পরিদর্শক (লোহাগড়া জোন) ফারুক আল-মামুন ভুঁইয়ার সাথে মোটরসাইকেল চালক সদর উপজেলার মৃত হাসান শেখের ছেলে রাসেল শেখ ওরফে ডিটানের (৩৩) কাগজপত্রবিহীন গাড়ি পুলিশ আটক করার কারণে পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তখন সাংবাদিক আজিজুর বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিকরা ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। এ বিষয়ে বিবাদী তার ওপর ক্ষিপ্ত হয়ে বুধবার (৭ মে) একটি নাম্বার থেকে সাংবাদিক আজিজুরকে ফোন দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি প্রদান করে।

ভুক্তভোগী আজিজুর বিশ্বাস বলেন, সত্য প্রকাশ করায় আমাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে রাসেল শেখ ওরফে ডিটান নামের এক ব্যক্তি। আমি প্রশাসনের কাছে এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ অভিযোগের ব্যাপারে অভিযুক্ত রাসেল শেখ ওরফে ডিটানকে মুঠোফোনে কল দিয়ে হুমকি ও মারধরের বিষয়টি জানতে চাইলে তিনি এ ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে আবারও যোগাযোগের চেষ্টা করে হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা। লোহাগড়া উপজেলার সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি বলেন, সত্য প্রকাশ করায় সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান জানান, সাংবাদিক আজিজুর বিশ্বাস বাদী হয়ে একটি জিডি করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com