নড়িয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’

শরীয়তপুরের নড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, নড়িয়া, শরীয়তপুরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

​রোববার ৮ নভেম্বর  আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো: সফিকুর রহমান (কিরন)।

​নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাইয়ুম খান-এর সভাপতিত্বে আলোচনা সভায় সমবায় খাতের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ”।

​অনুষ্ঠানে স্থানীয় সমবায়ীবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন সমাজ গঠনে এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সমবায় কার্যক্রম ও ছোট পরিসরের ক্লাবগুলোর ঐতিহাসিক গুরুত্ব আজও অপরিসীম। অতীতে স্কুল জীবন থেকেই এই ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে  বলেন, অতীতে চার আনা চাঁদা তুলে গঠিত ক্লাব বা সমিতির মাধ্যমে এলাকার গরিব ও দুস্থ মানুষকে যেভাবে সহায়তা করা হতো, তা সমাজ উন্নয়নে দারুণ ভূমিকা রাখত।

​বক্তব্যে আর বলেন, অতীতে এই ধরনের সমিতির মাধ্যমে অভাবী শিক্ষার্থীদের পড়ালেখা ও ব্যবসার জন্য আর্থিক সহায়তা বা ‘চালান’ দেওয়া হতো, যা প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক ছিল। বর্তমান সময়েও সমাজের প্রকৃত উন্নয়নে এনজিও বা সমবায়ভিত্তিক কার্যক্রমে কাগজকলমের হিসাবের চেয়ে বাস্তবমুখী বিপ্লব ঘটানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সমবায় ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে তৃণমূল পর্যায়ে আরও নিবিড়ভাবে কাজ করার তাগিদ দেন।

আমাদের আশেপাশে ছোট বেলা দেখেছি অনেক  সমিতি গড়ে উঠেছিল। যেটা সমাজের জন্য খুব উপকারী ছিল। আবার মায়েরা সামান্য টাকা দিয়ে একটা মহিলা সমিতি করতো। মহিলা সমিতি করে তারা একে অপরকে উপকার করতেন। সেই প্রথা আস্তে আস্তে, এই যে আমাদের সভাপতি সাহেব, আমাদের দাদারা উপস্থিত। উনি যে কথাটা বলেছেন, যে এনজিও, একটা বিপ্লব ঘটানো দরকার এই সময়কে নিয়ে। রিয়েল সময়, কাগজপত্রের সময় দেখার দরকার নেই। কাগজপত্রে যে ইতিহাস হবে, বাস্তব। কোনো বিষয়টা সামঞ্জস্যতা থাকে না। আমাদের যারা সমবায় অধিদপ্তরের কর্মকর্তা আছেন, আপনারা কখনো কোন ইউনিয়ন লেভেলে মাঠ লেভেলে যদি কোনো প্রোগ্রাম করেন সেখানে যদি আমাকে সম্পৃক্ত করেন, আমি আমার ইউনিয়নগুলিতে আগামী তিন বছরের মধ্যে আমার ২৪ টা ইউনিয়নে আপনাদের সাথে আমি ভিজিট করতে চাই। যে আপনারা কি বলেন আমি শিখি এবং আমি আমার মুখ দিয়ে সেই কথাগুলো বলার চেষ্টা করবো। আমি আমার দুই নির্বাচন এলাকার সমবায়ের একটা বিপ্লব ঘটাতে চাই।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top