পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

​“করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্য জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,  আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।
​রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা  পক্ষে সভাপতিত্বে করেণ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া,  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিম,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম (রাজা) প্রমুখ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠান টি সঞ্চালনা করেণ সমবায় সহকারী পরিদর্শক মোস্তাফিজূর রহমান। 
​২০২৬ সালে উপজেলা সম্মাননা প্রাপ্ত ৯ টি সমবায় সমিতিকে পূরস্কৃত করা হয়েছে – সু-প্রতিবেশী পীরগঞ্জ মহিলা সমবায় সমিতি লি:, পি এস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:, পীরগঞ্জ উপজেলা শিক্ষক- কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, গ্রামীণ বণিক সমবায় সমিতি লি:, গুড নেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতি লি:, বোলদিয়ারা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি :, নোতুন পৃথিবী সমবায় সমিতি লি :, বোলদিয়ারা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি :, এবং  কেউটগাঁও গণমুখী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি : প্রদান করা হয়েছে। 
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সমবায় সমিতির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top