1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

পটুয়াখালীর রাঙ্গাবালীতে হাত-পা বেঁধে তুলে নেওয়া তরুণীর ভিডিও ভাইরাল, নেপথ্যে কি

অমিত হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক তরুণীকে হাত-পা বেঁধে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, বিষয়টি রাজনৈতিক নয়, এটি পারিবারিক।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ জুন) রাতে উপজেলার মৌডুবী ইউনিয়নের মাঝের দেওর এলাকায়।
জানা গেছে, বাইলাবুনিয়া গ্রামের শাখাওয়াত হোসেনের মেয়ে তন্নী ও পাশের গ্রামের কামাল গাজী দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলে। পারিবারিক সম্মতি না থাকলেও তারা গত ২০ জুন পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর গত সাত – আট দিন ধরে মেয়েটি ওই ছেলের বাড়িতে গিয়ে থাকে।

গত শনিবার গভীর রাতে মেয়েকে আনতে বাবা  শওকত হোসেন তার আত্মীয় – স্বজনসহ মেয়ের শ্বশুরবাড়িতে যায়। মেয়েটি যেতে না চাইলে কয়েকজন মিলে তাকে হাত-পা বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে যান। এর পরেই  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ১৩ সেকেন্ডের একটি ভিডিও  ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে কয়েকজন মিলে হাত-পা বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে।

ভিডিওটি আপলোডকরা হয় রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. কামাল গাজী এর ফেইসবুক আইডি থেকে ভিডিও টি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। লিখেছেন, আমার বাড়ি থেকে আমার বউকে এভাবে মেরে হাত-পা বেঁধে নিয়ে গেছে। দেশবাসীর সহযোগিতা চাই।

তবে বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়, পারিবারিক। মেয়ের বাবা চাচ্ছিলেন না তার মেয়ে ছাত্রলীগকর্মী কামালের সঙ্গে থাকুক। তাই স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মেয়েকে বাড়ি নিয়ে গেছেন। তবে এ ঘটনায় এখনো উভয় পক্ষের কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com