ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সূষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করে তুলতে পত্নীতলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হয়েছে।১১/০১/২০২৬ তারিখ বৈকাল সাড়ে ৩টায় উপজেলার পত্নীতলা হাটে সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়ার নেতৃত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বিনীত আহ্বান জানান। জুলাই গণঅদ্ভুত্থানের চেতনাকে ধারণ করে সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে বুঝে শুনে ভোট দেয়াসহ গণভোটে ভোট প্রদানের আহ্বানও জানান। তিনি গণভোটের স্বপক্ষে লিফলেট বিতরণ করেন। এ সময় পত্নীতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুল ইসলাম স্বপন সার্বক্ষণিক সহযোগিতা করেন।
অপর দিকে জেলা পুলিশ প্রশাসন ফেসবুকে একটি পোস্ট দেন যা নিচে সরাসরি দেওয়া হলো –
সম্মানিত পত্নীতলা থানার নজিপুর বাজারের ব্যবসায়ী এবং অধিবাসীগণ আসসালামু আলাইকুম।
নজিপুর বাজার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পত্নীতলা থানার একটি অতি পরিচিত বাবসায়িক কেন্দ্র। কিন্তু এলোমেলোভাবে সড়ক দখলের কারণে এবং যানবাহনের বিশৃংখলভাবে অবস্থানের কারণে বাজারে প্রায় যানজট সৃষ্টি হয়। ভুক্তভোগী লোকজন মাঝে মাঝে আমার কাছে এ বিষয়ে অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে গত দুইদিন যাবত পত্নীতলা থানা পুলিশ নজিপুর বাজারে সুশৃংখলভাবে যানবাহন রাখা এবং সড়কে শৃঙ্খলা নারায়নের জন্য মাইকিং করে। আপনারা অনেকেই পুলিশের ডাকে সাড়া দিয়ে বাজারটা সুশৃংখল করার চেষ্টা করছেন।
আগামীকাল নজিপুর বাজারে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আমি নজিপুর বাজারের সকলের কাছ থেকে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আইন প্রয়োগে পুলিশকে সহযোগিতা করুন, আপনার সহযোগিতা সমাজে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।