১০ জানুয়ারি ২০২৬ পত্নীতলার আমাইড় ইউনিয়ন পরিষদ হলরুমে এডভোকেসি ও লিংকেজ সভা অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম গড়ার লক্ষ্যে গ্রাম উন্নয়ন দল এবং আমাইড় ইউনিয়ন পরিষদের সাথে যৌথভাবে সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতি সংস্থা দিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের টেকসই পুষ্টির লক্ষ্যে বৈশ্বিক জোট কর্মসূচির আওতায় আমাইড় ইউনিয়নের ১০টি গ্রাম উন্নয়ন দলের প্রতিনিধিরা ইউনিয়ন পরিষদের সাথে তাদের সমস্যাগুলো উপস্থাপন করেন। আমাইড় ইউনিয়ন পরিষদ গ্রাম উন্নয়ন দলের উপস্থাপিত সমস্যাগুলো শোনেন এবং পর্যায়ক্রমে সেগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।
এএডভোকেসি ও লিংকেজ সভায় ইউনিয়ন পরিষদ সদস্য মিনতি রাণীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন আমার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সর্দার দুলাল, ইউনিয়ন পরিষদ সদস্য আমজাদ হোসেন, দি আঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সমন্বয়কারী হামিদুল ইসলাম, রেজাউল করিমপ্রমূখ।
প্রধান অতিথি শহিদুল ইসলাম বলেন “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈশ্বিক অঙ্গীকার হিসেবে এসডিজির লক্ষ্য অর্জনে দি হাঙ্গার প্রজেক্ট আমাদের ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। ইউনিয়নের ১০টি মাদারস ক্লাব এবং গ্রাম উন্নয়ন দলের মাধ্যমে গ্রামের বিদ্যমান সমস্যাগুলো আমরা শুনেছি। পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম হিসেবে নান্দাস গ্রামকে আমরা এ মাসেই ঘোষণা করবো। আশা করছি পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি গ্রামকে পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করতে পারবো। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের টেকসই পুষ্টির লক্ষ্যে বৈশ্বিক জোট কর্মসূচিটি ধারাবাহিকভাবে আমাদের ইউনিয়নে পরিচালনার উদাত্ত আহবান জানাচ্ছি।”
উল্লেখ্য টেকসই পুষ্টির লক্ষ্যে বৈশ্বিক জোট কর্মসূচিটি নওগাঁর পত্নীতলা উপজেলাব্যাপী পরিচালিত হচ্ছে। গর্ভবতী নারীদের জন্য মাতৃকণা ও পাঁচ বছরের কম বয়সী অপুষ্ঠ শিশুদের জন্য পুষ্টিকনা, সু অভ্যাস এবং স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে কর্মসূচিটি স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে পরিচালিত হয়ে আসছে।