1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারাধীন জমির ৫২ গাছ কেটে নেওয়ার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নৈতিকতা ও সামাজিক সচেতনতায় ইমামদের ভূমিকা জোরদারের আহ্বান উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানএর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন

পদত্যাগ করলেন ছাত্রলীগের দুই নেতা

কবির আহাম্মেদ পাভেল,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

লালমনিরহাট নিজেকে রাজাকার দাবি করে লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন। এছাড়াও লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজমাউল খন্দকার সহিংস ছাত্ররাজনীতির সমালোচনা করে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন।

সদর উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান আরিফ নিজেকে রাজাকার দাবি করে সোমবার (১৫ জুলাই) রাত ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেন।এ বিষয়ে আরিফুজ্জামান আরিফ ফেসবুক পোস্টে উল্লেখ করেন, এ পদে দীর্ঘ ছয় বছর ধরে দায়িত্ব পালন করে আসছি। আমি স্ব-ইচ্ছায় স্ব-জ্ঞানে এ পদ থেকে অব্যাহতি নিলাম । আমি বা আমার পরিবারের কেউ মুক্তিযোদ্ধা না, আমরা রাজাকার।

লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজমাউল খন্দকার তার ফেসবুক পোস্টে লেখেন, আমি সর্বদাই শিক্ষাভিত্তিক রাজনীতি চর্চা করেছি। শিক্ষা ও জ্ঞান লাভ ছিল আমার পরমব্রত। তবে আজকের আক্রমণাত্মক ছাত্ররাজনীতি আমায় ব্যথিত করেছে। আমার সংবেদনশীল অনুভূতিতে আঘাত হেনেছে। সহিংসতা ও রক্তক্ষয়ের রাজনীতি আমার ব্যক্তিগত নৈতিকতাবিরোধী তাই আমি বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।

এদিকে কোটা আন্দোলন ও ছাত্রলীগের সহিংসতা নিয়ে দেশব্যাপী তুমুল আলোচনা সমালোচনার মধ্যে লালমনিরহাটে ছাত্রলীগের দুই নেতার পদত্যাগে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে পোস্ট করছেন।এ বিষয়ে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগকারী ছাত্রলীগের ওই দুই নেতা ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তারা ছাত্রলীগ

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com