1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক

মিলন মন্ডল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক প্রক্সি পরীক্ষার্থী আটক। প্রতিবন্ধী নিয়মিত পরীক্ষার্থী বহিস্কার। পরীক্ষা কেন্দ্র সচিব বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এসএসসি পরীক্ষার তৃতীয়দিন ১৭ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলছিল। পলাশবাড়ী পৌরশহরের পলাশগাছী গ্রামের আসাদুজ্জামান মিয়ার প্রতিবন্ধী মেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী আফরিন আক্তার অরথি (কক্ষ নং-১১২, রোল নং- ৯৫২০১৮) পরীক্ষা দিয়ে আসছিল। কিন্ত নিয়মিত পরীক্ষার্থী মামাতো বোন অরথি এদিন অসুস্থতার কারণে তার পরিবর্তে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কেশবপুর (পশ্চিমপাড়া) গ্রামের শাহ আলমের মেয়ে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের এইচএসসির শিক্ষার্থী ফুফাতো বোন শাহারিয়ার জান্নাতি অনামিকা (১৯) প্রক্সি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি অবগত হয়ে কেন্দ্র সচিব আব্দুল বারী সরকার নিয়মিত পরীক্ষার্থী বহিস্কার এবং প্রক্সি পরীক্ষার্থীকে পুলিশের নিকট সোপর্দ করেন। এসময় পরীক্ষায় পরিদর্শনরত সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব আব্দুল বারী সরকার বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, প্রক্সি পরীক্ষা দেয়ার অপরাধে গ্রেফতারকৃত শাহারিয়ার জান্নাতি অনামিকাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com