1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে অজ্ঞাত লাশ: চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, প্রাথমিক ধারণা পুলিশের

ইবনে জুবায়ের সানজিদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের ভেতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিদ্যুৎ চুরি বা যন্ত্রাংশ খোলার সময় বৈদ্যুতিক শকে তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সাবস্টেশনের স্টাফরা কাজ করতে এসে সাবস্টেশনের ভেতরে একটি পুড়ে যাওয়া লাশ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি তারা দৌলতপুর থানায় জানান।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “লাশটি পুরুষ এবং পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সে বিদ্যুৎ চুরি বা কিছু যন্ত্রাংশ চুরি করতে এসেছিল এবং বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সাবস্টেশনের আশপাশে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটতে পারে। পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা জানান, সাবস্টেশনের নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং এ ধরনের ঝুঁকি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত চলছে: পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া, ঘটনাস্থলে কোনো নাশকতার চিহ্ন আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com