1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

পাঁচবিবিতে চোরাই ও হারিয়ে যাওয়া ৩৬ মোবাইল উদ্ধার

বাবুল হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবিতে চুরি ও হারিয়ে যাওয়া ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদেরকে ফিরিয়ে দিয়েছে পাঁচবিবি থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, বিগত দুই মাস পূর্বে উপজেলার বিভিন্ন এলাকার ভূক্তভোগিরা তাদের চুরি ও হারানো মোবাইল উদ্ধারের জন্য থানায় সাধারণ ডায়েরী করেন।
ভূক্তভোগিদের সাধারণ ডায়েরী প্রেক্ষিতে থানার অফিসার  ইনচার্জ ময়নুল হোসেনের দিক নির্দেশনায় এসআই সোহেল রানার তৎপরতা ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ১৫ দিনে ৩৬ মোবাইল উদ্ধার করতে সক্ষম হোন। উদ্ধার হওয়া মোবাইল গুলো ১ মার্চ শনিবার দুপুরে পাঁচবিবি থানার কনফারেন্স রুমে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম।
এসময় তিনি সাংবাদিকদের জানান, গত  দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন পেশার ভুক্তভুগি মানুষ তাদের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের জন্য পাঁচবিবি থানায়  সাধারণ ডায়েরি করেন । এই সব মোবাইল উদ্ধাররে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ১৫ দিনে ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।
অপর দিকে হারানো ও চুরি হওয়া মোবাইল হাতে পেয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানিয়েছেন ভূক্তভোগিরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com