1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

পাঁচবিবিতে র‍্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ২

Sumon Mondal
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি। অভিযানে জড়িত থাকার অভিযোগে দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ১২ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে প্রাচীন মূর্তি ও প্রত্নসম্পদ সংগ্রহ করে বিদেশে পাচারের চেষ্টা চালিয়ে আসছিল।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত প্রত্নবস্তুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com