1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

পাঁচবিবি মডেল প্রেস ক্লাব থেকে আহসান হাবিব এর সদস্য পদ বাতিল ঘোষনা

মো.মাসুম রেজা
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৪ বার পড়া হয়েছে
“পাঁচবিবি মডেল প্রেস ক্লাব” সাংবাদিকদের একটি  অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এবং বর্তমানে পাঁচবিবিবাসীর কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। একটি সুসংগঠিত গঠনতন্ত্রের আলোকে ক্লাবটি পরিচালিত হচ্ছে।
ক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৮-এর (ঙ) ধারায় উল্লেখ রয়েছে—কোনো ব্যক্তি যদি অন্য কোনো প্রেস ক্লাবের সদস্য হন, তবে তিনি পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সদস্য হতে পারবেন না।
সম্প্রতি আহসান হাবিব নামের একজন সাংবাদিক, যিনি জয়পুরহাট প্রেস ক্লাবের নির্বাহী কমিটির ২১ নম্বর সদস্য, তথ্য গোপন করে পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সদস্যপদ গ্রহণ করেন। পরবর্তীতে বিষয়টি প্রকাশ পেলে ক্লাবের সদস্যদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।
তথ্য গোপন রেখে সদস্যপদ গ্রহণের বিষয়টি গঠনতন্ত্র লঙ্ঘনের শামিল হওয়ায়, অনুচ্ছেদ ৮-এর (ঙ) ধারার আলোকে ১৫/১২/২০২৫ ইং তারিখে ক্লাবের সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে আহসান হাবিবের সদস্যপদ বাতিল ঘোষণা করা হয়।
এ ঘোষণার পর থেকে আহসান হাবিবের সঙ্গে পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com