1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মীকে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন : থানায় মামলা

মোঃ আনোয়ারুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলীতে পূর্ব শত্রুতার জের ধরে ইফতার পার্টিকে কেন্দ্র করে যুবদল কর্মী মোঃ আশরাফুল আলমসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। এছাড়াও প্রায় তিন লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। এই ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে লিখিত সংবাদ সম্মেলনে যুবদল কর্মী মোঃ আশরাফুল আলম (৩৮) বলেন, নিজ বাড়ির সন্নিকটে রাড়ুলী ইউপির শ্রীকন্ঠপুরে মঙ্গলবার সন্ধ্যায় ইফতার পার্টি নিয়ে আলোচনা সভা চলছিল। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই মোঃ আজমীর মোড়লের নেতৃত্বে মোঃ মজিদ মিস্ত্রী, মোঃ মিজানুর রহমান মোড়ল, মোঃ নজরুল মোড়ল ও মোঃ হারুন মোড়লসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন মিলে অতর্কিত হামলা চালায়। এ সময় মোঃ আশরাফুল আলমের চিৎকারে মোছাঃ মঞ্জুয়ারা, মোছাঃ আরিফা বেগম, রবিউল সরদার ও আবুল কালাম সরদার এগিয়ে আসলে তাদেরকে বেধরক মারধর ও হত্যার উদ্দেশ্যে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ও নারীদের পরিহিত স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে। এই ঘটনায় নিরুপায় হয়ে সন্ত্রাসী আজমীর ও তার দলবলের হাত থেকে রক্ষা পেতে থানায় মামলা দায়ের করেন। যার নং ১৬/২৫। এছাড়াও সংবাদ সম্মেলনে মোঃ আশরাফুল আলম সন্ত্রাসী আজমীর বাহিনীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com