1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ দেশে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন সাইবার হামলার কবলে আর্জেন্টিনা, আঙুল মিশরের দিকে কেন্দুয়ায় থানা মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে নারীকে অশালীন ভিডিও-আপত্তিকর বার্তা পাঠানো; পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে বন্যার পানির প্রবল স্রোতে একটি কবরস্থান থেকে তিনটি লাশ ভেসে উঠেছে। পরে স্থানীয়রা লাশগুলো উদ্ধার করে অন্য কবরস্থানে দাফনের ব্যবস্থা করেন।

Advertisement

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলতাব আলী চৌধুরী জামে মসজিদসংলগ্ন কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাঙ্গু নদীর পানি লোকালয়ে প্রবেশ করে সৃষ্টি হওয়া তীব্র স্রোতে কবরস্থানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তিনটি লাশ কবর থেকে ভেসে গিয়ে পাশের ঝোপঝাড়ে আটকে পড়ে। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে মরদেহগুলো উদ্ধার করে মসজিদের খাটিয়ায় রাখেন। পরবর্তীতে সেগুলো অন্য একটি নিরাপদ কবরস্থানে পুনরায় দাফনের উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে কবরস্থানসহ আশপাশের বসতবাড়িও হুমকির মুখে পড়বে।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ মুরাদ বলেন, প্রতি বছর বন্যার সময় সাঙ্গু নদীর প্রবল স্রোতে এ কবরস্থান ক্ষতিগ্রস্ত হয় এবং লাশ ভেসে যাওয়ার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আজিজ কেরানির বাড়ি থেকে মো. ইলিয়াছের বাড়ি পর্যন্ত নদীর তীরে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান মোবাইল ফোনে জানান, বিষয়টি তিনি শুনেছেন। লাশগুলো অন্য কবরস্থানে দাফনও করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com