1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা

পাবনার সাঁথিয়ায় অসহায় বৃদ্ধা আলেয়া খাতুন উপজেলা প্রশাসনের উদ্যোগে পেলেন নতুন ঘর

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে
পাবনা সাঁথিয়ার ধুলাউড়ি ইউনিয়নের ক্যানেল পাড়ায় বসবাসকারী অসহায় বৃদ্ধা মোছাঃ আলেয়া খাতুন (৭৫) অবশেষে একটি নিরাপদ আশ্রয় পেলেন। সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তার জন্য নির্মাণ করে দেওয়া হয়েছে একটি নতুন ঘর।
জানা গেছে, আলেয়া খাতুনের পরিবারের একমাত্র সম্বল তার একমাত্র মেয়ে ও ১২ বছর বয়সী এক নাতি। আলেয়া খাতুনের স্বামী নেই। মেয়েটি স্থানীয় একটি ইটভাটায় দৈনিক মাত্র ২০০ টাকা মজুরিতে কাজ করেন। সেই সামান্য আয়ের ওপরই নির্ভর করে চলে বৃদ্ধা আলেয়া খাতুনের সংসার। বার্ধক্যের কারণে আলেয়া খাতুন চোখে ভালো দেখতে পান না। বয়সের ভারে সোজা হয়ে দাঁড়ানোও তার জন্য কষ্টসাধ্য। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করলেও মাথা গোঁজার মতো একটি নিরাপদ ঘর না থাকায় তিনি চরম দুশ্চিন্তায় ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার অসহায়ত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে ঘর নির্মাণ করে দেওয়া হয়। নতুন ঘরটি পেয়ে আলেয়া খাতুন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “এই বয়সে মাথার উপর একটা ঘর পেয়ে আমি খুব খুশি। আল্লাহ যেন যারা আমাকে এই ঘর করে দিয়েছে তাদের ভালো রাখেন।” স্থানীয়রা জানান, অসহায় ও দরিদ্র মানুষের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও উপজেলা প্রশাসন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com