1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

পাবনায় আওয়ামিলীগ নেতার হাতে বিএনপি নেতার উপর অর্তকিত হামলায় পিতা-পুত্র আহত

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতা আরজু খানের উপর অতর্কিত  হামলায় তিনি ও তার ছেলে তারেকসহ দুইজন আহত হয়েছে। ৯ এপ্রিল দুপুর ১২টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের বিবি স্কুল এন্ড কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। আরজু খানকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখা দিলে  রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আরজু খান দিলপাশার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। অভিযোগ উঠেছে উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান আব্দুল হান্নান এর লোকজন আরজু খানের উপর অতর্কিত হামলা চালায় । প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন উপজেলার দিলপাশার ইউনিয়ন বিবি স্কুল এন্ড কলেজে বুধবার সকালে ম্যানেজিং কমিটির পরিচিতি সভায় অংশগ্রহণের জন্য বিবি কলেজ এন্ড স্কুলে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক এবং  জনপ্রতিনিধি হিসেবে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হন ইউনিয়ন বিএনপি নেতা আরজু খান।পরিচিতি সভায় অংশগ্রহণ শেষে বিবি কলেজ এন্ড স্কুলের গেটে পৌছলে হঠাৎ আব্দুল হান্নানের দল দেশীয় অস্ত্র নিয়ে ৬—৭ জনের একটি দল তার উপর অর্তকিত হামলা চালায়। হামলায় আরজু খানের মাথার মাঝ বরাবর এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয় এতে তিনি গুরুতর আহত হন। তার ছেলে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  আহত আরজু খান সর্ম্পকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় দুই স্থানে আটটি সেলাই রয়েছে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন বিএনপি নেতা আরজু খানের ছেলে তারেক জানান, তিনি ও তার পিতা দুজনেই কলেজ থেকে বের হচ্ছিলাম এমন সময় হান্নান চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগের দিলপাশার ইউনিয়নের সাধারণ সম্পাদক সম্রাট হোসেন, আল আমিন, তাজ উদ্দীন, আমিনুলসহ সাত আট জন তার বাবার উপরে হামলা চালায়।ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, এ বিষয়টি শুনার পরপরই তিনি ঘটনাস্থলে তার ফোর্স মোতায়নসহ তিনি হাসপাতালে গিয়ে বিষয়টি খোঁজ খবর নিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com