1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা

পার্বণের দেবনাথের ১২তম জন্মদিন উদযাপন

মিলন চন্দ্র দেবনাথ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
শাহীন স্কুল, নওগাঁ শাখায় ২০২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র পার্বণ দেবনাথের ১২তম জন্মদিন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) রাত ৮টা থেকে নওগাঁ সদর থানার অন্তর্গত ১২ নম্বর শৈলগাছী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পারবঁকাপুর গ্রামে নিজস্ব বাসভবনে এই জন্মদিনের আয়োজন অনুষ্ঠিত হয়।
ভালোবাসা, স্নেহ ও মমতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে পরিবারের সদস্যদের অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত হয়ে ওঠে জন্মদিনের শিশু পার্বণ দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বণের বাবা মহেশ চন্দ্র দেবনাথ, মা সোহাগী রানী দেবনাথ, দাদা খগেন্দ্রনাথ দেবনাথ, দিদি গীতা রানী দেবনাথ, একমাত্র বোন পূজা রানী দেবনাথ, জ্যাঠা নগেন্দ্রনাথ দেবনাথ, জেঠুমুনি সুমিতা রানী দেবনাথসহ আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা। উপস্থিত শুভাকাঙ্ক্ষী ও গুরুজনরা পার্বণের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন এবং ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার ও উপঢৌকন তুলে দেন তার হাতে। সমবয়সী বন্ধু-বান্ধব, সহপাঠী ও ছোটদের সঙ্গে পার্বণ দেবনাথ খেলাধুলা, নাচ-গান, ছবি তোলা ও হাসি-আড্ডায় মেতে উঠে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। জন্মদিন উপলক্ষে পার্বণ দেবনাথ জানায়, তার একমাত্র প্রত্যাশা—সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেকে গড়ে তুলতে পারে। এ জন্য সে সবার নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করে। শত ব্যস্ততার মাঝেও জন্মদিনের এই আনন্দঘন অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন পার্বণ দেবনাথের কাকা, নওগাঁ প্রবাহ প্রি ক্যাডেট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গণমাধ্যমকর্মী মিলন চন্দ্র দেবনাথ। আনন্দ, ভালোবাসা ও পারিবারিক আবহে ভরপুর এই জন্মদিনের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে রাত ১০টায় সমাপ্তি ঘটে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com