1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ সোহেল রানা মৃধা’র বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

এস এম. তৌহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাত আনুমানিক ২:৩০ টার দিকে তার বসবাসরত কাঠের ঘরের পিছন দিকে পাকের ঘরে দূর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। যখন আগুন ধাউধাউ করে জ্বলা শুরু করে তখন সোহেল মৃধার ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল – তার স্ত্রী দুই সন্তান তার শাশুড়ী ও তিনি নিজে। একপর্যায়ে তার স্ত্রী ঘরের পিছন থেকে শব্দ শুনতে পেয়ে তার স্বামী সোহেল মৃধাকে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং তাকে বলে যে, বাহিরে কিসের যেনো শব্দ হচ্ছে। তারা দুজনেই ঘরের বাহিরে বের হয়ে দেখতে পান তাদের পিছনের পাক ঘরে আগুন জ্বলছে। তখন তারা চিৎকার চেচামেচি করলে আসপাশের প্রতিবেশীরা এসে সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পাকের ঘরটি অনেকাংশে পুড়ে গেছে এবং পাক ঘরের উপরিভাগে আগুন লেগেছিল যেটা চুলার প্রায় ২/৩ ফিট উপরে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কে বা কারা এই আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ ব্যপারে ভুক্তভোগী সোহেল রানা মৃধা বলেন, রাত আড়াইটার দিকে আমার ঘরে আগুন লাগে এতে ঘরের বেশ কিছু অংশ পুড়ে যায়, আমরা নিজেরা এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই। আমার মনে হচ্ছে এটা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। দূর্বৃত্তরা আমার ঘরে আগুন দিয়ে আমাকে এবং আমার পরিবারকে পুড়িয়ে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। এলাকায় আমার রাজনৈতিক জনপ্রিয়তা দেখে এই প্রতিহিংসার ষড়যন্ত্র। আমি এর সঠিক তদন্তের মাধ্যমে অতিদ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ঘটনায় খবর পেয়ে স্বরুপকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাত্ক্ষণিক ঘটনাস্থলে আসেন কিন্তু তারা আসার আগেই আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে আসে।
পরবর্তীতে শুক্রবার সকালে নেছারাবাদ থানার এসআই মোঃ মনিরুজ্জামান সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিকেলে নেছারাবাদ থানার তদন্ত অফিসার মোঃ রায়হান আহম্মেদ সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি বলেন, সঠিক তদন্ত সাপেক্ষে তথ্য প্রমানের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় নেছারাবাদ থানায় ভুক্তভোগী সোহেল রানা মৃধা বাদী হয়ে একটি অজ্ঞাত মামলা রজু করেছেন।
এ ব্যপারে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু গভীর দুঃখ প্রকাশ করেন এবং এই নেক্কারজনক ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com