1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলনে গ্রাম্যমান আদালতের অভিযান :০২জনের কারাদন্ড প্রদান

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বলেশ্বর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ০২জনকে কারাদণ্ড প্রদান করেছেন।
শনিবার( ২১জুন) দুপুরে
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফজলে রাব্বী থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ কারাদণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিদ্বয় হলেন, উপজেলার চরখালী গ্রামের সেকান্দার আলী শেখের পুত্র আতিয়ার শেখ (৪০) ও একই গ্রামের ইয়াকুব আলী শেখের পুত্র মিলন শেখ (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় ০২জনকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে ও ভবিষ্যতে তারা যাতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হয় সে ব্যাপারে মুচলেকা ও সতর্ক করা হয়েছে।
এ ব্যাপারে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফজলে রাব্বী বলেন,বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় ০২জনকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরিবেশ রক্ষায় আমাদের এ ধরনের এ অভিযান চলমান থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com