1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরের নাজিরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় নাজিরপুর শহীদ জিয়া কলেজ মিলনায়তনে শহীদ জিয়া কলেজ পরিবারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মিজানুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিটন, কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান বালি এবং শিক্ষক প্রতিনিধি ছিদ্দিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইয়াহিয়া খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রিয়াজ ফরাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মমনিরুজ্জামান মাঝি, প্রভাষক মোঃ সোহেল রানা সহ কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবিধান রক্ষায় তাঁর বলিষ্ঠ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগ, নেতৃত্বগুণ এবং আপসহীন মনোভাব আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।
শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com