1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

পিরোজপুরে হত্যা মামলায় ০৫ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

হত্যা মামলায় ০৫জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেছেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত। একই আদেশে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাস করে কারাদন্ড দেওয়া হয়। অভিযোগ প্রমানিত না হওয়ায় ৭ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। সোমবার (১৭ মার্চ) দুপুর ১২ টায় পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম এ আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে ছালাম হাওলাদার (৫০), মহব্বত আলীর ছেলে মোঃ আলমগীর (৫৮), আঃ আজিজের ছেলে আঃ মালেক (৬৬), মজিদ মোল্লার ছেলে মোঃ ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ আলীর ছেলে আইউব আলী (৫৮)। রায় ঘোষণার সময়ে ছালাম হাওলাদার (৫০) ও আঃ মালেক (৬৬) আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামীদের অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩ নভেম্বর রাত ২ টায় উপজেলার উত্তর শিয়ালকাঠীর কাপালীরহাট বাজারে মোঃ রফিকুল ইসলামের সাইকেল পার্টস এর দোকানে ১০ থেকে ১২ জনের ডাকাত দল সাবল দিয়ে তার দোকানের দরজা ভেঙে ভিতরে ঢুকে ক্যাশ বাক্সে থাকা টাকা লুটে নেয়। এসময়ে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ডাকাতরা পালাবার সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ওই গ্রামের আঃ ছোমেদের পুত্র মিজানের পেটে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তৎক্ষনাৎ তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৬ টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দোকানের মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্তে ১২জন ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমানে আদালত ওই ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে বাকী ৭জনকে বেকসুর খালাস দেন। মামলায় আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল ও অ্যাড. এমডি. আউয়াল এবং রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড.ওয়াহিদ হাসান বাবু।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com