1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

পীরগঞ্জে কিশোর নিখোঁজ: উদ্বিগ্ন পরিবার থানায় অভিযোগ দায়ের

Md Mohsin Hasan
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জ থানার চতরা ইউনিয়নের অনন্তপুর (নাদনপাড়া) গ্রামে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ কিশোরের নাম মোঃ রনি মিয়া ওরফে হোসানইন (১৪)। এ ঘটনায় তার বড় ভাই মোঃ আয়ুব নবী (১৮) গতকাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ১২ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ রাত্রি আনুমানিক ৯টা নাগাদ রনিকে তার মা মোছাঃ রুহিলা খাতুন চতরা মাদ্রাসায় পাঠান। জানা যায়, সে সময় রনি তার মামা মোঃ আঃ কাদেরের (পিতা-মৃত জহির উদ্দিন) ঘাষিপুর গ্রামের বাড়ি থেকে রওনা হয়। তবে নির্ধারিত সময় পার হলেও সে মাদ্রাসায় পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি। এরপর থেকেই পরিবারের সদস্যরা রনিকে খুঁজতে থাকেন। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িতেও খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে পরিবারের সাথে আলোচনা করে মোঃ আয়ুব নবী থানায় অভিযোগ দায়ের করেন। নিখোঁজ রনির বর্ণনা অনুযায়ী, তার উচ্চতা ৪ ফিট, গায়ের রঙ ফর্সা, মাথার চুল কালো ও খাটো এবং দেহের গঠন স্বাভাবিক। পরিবারের পক্ষ থেকে রনিকে দ্রুত খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। স্থানীয় থানা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। নিখোঁজ কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com