1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

পীরগঞ্জে ৪৯৭ বোতল ফেন্সিডিল সহ র‍্যাব-১৩ এর হাতে আটক ৩

মাহফুজুল হক হিরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ ৩ মদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার দস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দানাজপুর গ্রামের হাসমত আলীর ছেলে হাসিনুর রহমান, দস্তমপুর মধ্যপাড়ার সুরুজ আলীর ছেলে মোঃ মর্তুল ও হিরালাল মর্শার ছেলে রতন শর্মা। পীরগঞ্জ থানা সুত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার চৌরঙ্গী বাজার- ফকিরগঞ্জ পাকা সড়কে দস্তমপুর গ্রামের বগদুর চৌধুরীর ধান খেতে পাশ্বে ঐ তিন মাদক ব্যবসায়ী মাদক বেচা কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব-১৩ দিনাজপুর এর একটি টহল দল। এ সময় একটি মোটর সাইকেল সহ ৩ জনকে আটক করেন। এসময় তাদের হেফাজতে থাকা ৪৯৭ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ৬ হাজার ৯শ টাকা উদ্ধার করে র‌্যাব। পরে তাদেরকে পীরগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, র‌্যাবের সুবেদার ইউনুস আলী বাদী হয়ে ঐ ৩ জনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com