1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

পীরগঞ্জ বৈরচুনায় ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি’র হাতে আটক-৬

মো: জহিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

স্থানীয় জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে টহল দেওয়ার সময় ৬ বাংলাদেশী আটক হয়েছে বলে জানা যায়। বুধবার (১৬ এপ্রিল) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বৈরচুনা ইউনিয়ন চান্দের হাট সীমান্তে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকার পিলার নং ৩৩৪/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাবিলদার আব্দুল আলীম এর নেতৃত্বে বিজিবি’র টহলদল এর প্রচেষ্টায় অবৈধভাবে ভারতে পারাপারের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হরিপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে, রয়েল মিয়া (১৮), রাণীশংকৈল, কলনীর বাবুল হোসেনের ছেলে আরিফ হোসেন (২০), হরিপুর সুন্দর মোড় এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুস সোবহান (১৯), জামাল উদ্দীনের ছেলে নাজির উদ্দীন, হরিপুর পশ্চিম বনগাঁওয়ের নুর ইসলামের ছেলে আসলাম (২৮), পীরগঞ্জের বৈরচুনা ইন্দ্রইল কবিরাজ পাড়ার সৈয়দ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫)। পরে আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com