1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
১৭ জুলাই শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী টানা বৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা, হাসপাতাল রোডে জাল ফেলে মাছ শিকার। জামালপুরের ইসলামপুর বণিক সমিতির উদ্যোগে নব- নির্বাচিত এমপি সুলতান মাহমুদ বাবু কে সংবর্ধনা প্রদান রাজারহাটে জমি বিরোধের জেরে ১০ বাড়িতে সংঘবদ্ধ হামলা-লুটপাটের অভিযোগ, নিঃস্ব ১০ পরিবার বগুড়ায় মৌ পরিবহন যাত্রীবাহী বাস থেকে ৩০০ পিস বুপ্রেনরফাইনযুক্ত ইঞ্জেকশন এ্যাম্পুলসহ ফরহাদ গ্রেফতার কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব স্থায়ী বহিষ্কার দয়ারামপুরে আদর্শ গ্রাম গড়তে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ঈদ উপহারে নয়-ছয়: ২ ইউপি সদস্য বরখাস্ত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১১৩৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকায় নিজেদের নাম রাখার দায়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাসান মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার (২ মে) উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়াও বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ আড়াই হাজার টাকার তালিকায় ইউপি সদস্য হারিছ মিয়া এবং হাছান মিয়া নিজেদের নাম বসিয়ে নেন। তালিকার ২৪৭ নম্বরে হারিছ মিয়ার, ৬১৭ নম্বরে রয়েছে হাসান মিয়ার নাম। ওই দুই জনই নিজেদের পেশার ঘরে নির্মাণ শ্রমিক লিখেছেন। অনুসন্ধানে তালিকায় নানা অসঙ্গতি পায় উপজেলা প্রশাসন।

পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, ওই দুই সদস্য তালিকা প্রণয়নে অনিয়মের মাধ্যমে নিজেদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে দুই জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তবে হারিছ মিয়া সাংবাদিকদের জানান, কীভাবে কী হয়েছে সেটা তিনি জানেন না। তাড়াহুড়া করে তালিকা করতে গিয়ে ভুল হয়ে থাকতে পারে। তিনি দিনমজুর নন বলেও স্বীকার করেছেন।

হাসান মিয়া বলেন, ‘আমি সহজ সরল মানুষ। স্বাক্ষর করতে পারি না। গ্রামের মানুষ আমারে মেম্বার বানিয়েছে। আপনি তদন্ত করে দেখেন কেও বলতে পারবে না আমি খারাপ মানুষ। এটা কীভাবে কী হয়েছে, আমি বুঝতে পারছি না। এ ঘটনা জানার পর তিন দিন ধরে আমার খাওয়া-দাওয়া বন্ধ।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com