1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

প্রবাসীর ঘরে চুরি অতঃপর লোক জানাজানিতে ভুক্তভোগীকে প্রাণ নাশের হুমকি।

Humayun Kabir
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়ার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামের প্রবাসী আল আমীন সরদারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। গত ১৪ই জানুয়ারি বুধবার প্রবাসী আল আমীন সরদারের বাড়িতে চুরির ঘটনায় চোরেরা বসত ঘরের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে কিন্তু পাকা ঘরের ভিতর থেকে বাথরুমের দরজা আটকানো থাকায় রুম গুলোতে যেতে ব্যর্থ হয়। পরবর্তীতে ঘরের বাহিরে থাকা হাঁস মুরগীর খড় থেকে ২ চীনা জাতীয় হাঁস চুরি করে নিয়ে যায়। পরের দিন চুরির ঘটনা টি আলোচনায় আসলে প্রতিবেশী আরিফ সরদার জানায় উক্ত চুরির সাথে স্থানীয় বাসিন্দা মো. জান্নাত মোল্লা(২৬),জিহাদ মোল্লা(১৬) ও সিফাত মোল্লা(১৭) জড়িত। এতে আল আমীন সরদারের স্ত্রী ও মেয়ে জান্নাত মোল্লাকে জিজ্ঞেস করলে সে ক্ষিপ্ত হয়ে যায় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায়ে প্রবাসীর স্ত্রী ও মেয়েকে প্রাণনাশের হুমকি দেয়। প্রবাসী সরদারের স্ত্রী জোছনা বেগম জীবনের নিরাপত্তার জন্য থানা পুলিশের দারস্থ হয়। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান,আমরা ইতোমধ্যে একটি অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং বাদিসহ তার পরিবারের জীবনের সুরক্ষায় বানারীপাড়া থানা পুলিশ কাজ করবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com