1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

প্রশাসনের আশ্বাসে সুন্দরবনের পর্যটকবাহী নৌযান মালিকদের ধর্মঘট প্রত্যাহার

আসাদুজ্জামান মিলন
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে
সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে মালিকপক্ষ।
মঙ্গলবার রাতে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের পুলিশ সুপার রিফাতুল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নৌযান মালিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।
এর আগে মঙ্গলবার দুপুরে নৌপরিবহন অধিদফতরের ডিজির (শিপিং) বিরদ্ধে হয়রানির অভিযোগ এনে প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপি দেন নৌযান মালিকরা।সেই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নোটিশ ছাড়া কোনও অভিযান পরিচালনা ও হয়রানি করবেন না বলে নৌযান মালিকদের আশ্বস্ত করে স্থানীয় প্রশাসন। এরপর নৌযান মালিকরা তাদের চলমান ধর্মঘট প্রত্যাহার করে নেন।
মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, কোনও নোটিশ ছাড়া রবিবার নৌপরিবহনের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় অন্তত ৩০টি জালিবোটের উপরের অংশের (ছাদ) অবকাঠামো ভেঙে ও কেটে আসবাবপত্র নিয়ে যান, পাশাপাশি জরিমানা করেন।
এর প্রতিবাদে নৌযান মালিকরা সোমবার ভোর থেকে ধর্মঘটের ডাক দেন এবং এর প্রতিকার চেয়ে বোট মালিকপক্ষ মঙ্গলবার স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপি দেন।
স্থানীয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বুধবার সকাল থেকে পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com