1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণ; প্রেমিক আটক

মোঃমিনহাজ উদ্দিন সুমন
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইলে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফয়সাল মিয়া নামের ওই প্রেমিককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (১৬ এপ্রিল) রাতে বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এরআগে দুপুরে অভিযুক্ত ফয়সাল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত ফয়সাল মিয়া জেলার মির্জাপুুর উপজেলার হাটফতেপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই ছাত্রী বাসাইল পৌর এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার কাউলজানী ইউনিয়নের বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে ওই শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুুকে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে গত পহেলা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) বিকেলে ওই ছাত্রীকে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলযোগে বাসাইল পূর্ব-মধ্যপাড়া এলাকায় বাসাইল মুজিব হাবিব ইসলামীয়া দাখিল মাদরাসার পেছনে নিয়ে যায়। সেখানে মজিবুুর রহমানের পুকুরের পূূর্বপাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রেমিক ফয়সাল মিয়াকে আটকে রেখে মারধর করে। পরে অভিযুক্ত প্রেমিক ফয়সাল মিয়াকে পুুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ওই ছাত্রী বাদি হয়ে ফয়সাল মিয়ার বিরুদ্ধে বাসাইল থানায় মামলা দায়ের করে। পরে বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে অভিযুুক্ত ফয়সাল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘স্থানীয়রা অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com